চলো বুঝি UI কিভাবে তৈরি হয়
React একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যা দিয়ে রেন্ডারিং এর মাধ্যমে খুব সহজে UI বানানো যায়। যেটা আমরা স্ক্রিনে দেখি তাই UI। সাধারণত ছোট ছোট HTML উপাদানগুলো…
চলো বুঝি UI কিভাবে তৈরি হয়
React একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যা দিয়ে রেন্ডারিং এর মাধ্যমে খুব সহজে UI বানানো যায়। যেটা আমরা স্ক্রিনে দেখি তাই UI। সাধারণত ছোট ছোট HTML উপাদানগুলো দিয়ে UI বানানো হয়— যেমন বাটন, লেখা, ছবি। React দিয়ে আমরা এইসব উপাদানগুলো কমবাইন করে একটি কম্পোনেন্ট তৈরি করে নিব, সেটি বার বার UI ব্যবহার করব।
UI কে এমন চেহারা দাও— যা দেখে ইউজারের হৃদয় ছুয়ে যাবে
কম্পোনেন্ট হলো— একটি বড় এপ্লিকেশনকে ভেঙ্গে টুকরো টুকরো করা, যার দায়িত্ব একটি নির্দিষ্ট কাজ (single duty) পালন করা। ওয়েবসাইট থেকে শুরু করে মোবাইল অ্যাপ পর্যন্ত, সব কিছুই কম্পোনেন্ট দিয়ে আমরা বানাতে পারি। React-এর সবচেয়ে বড় সুবিধা হলো, আমরা একবার একটি কম্পোনেন্ট তৈরি করলে, সেটিকে প্রয়োজন অনুযায়ী বারবার ব্যবহার করতে পারি।
এই অধ্যায়ে আমরা শিখব, কিভাবে React কম্পোনেন্ট বানানো যায়, নিজের মতো করে ডিজাইন করা যায় এবং দরকার হইলে কন্ডিশনের ভিত্তিতে দেখানো বা না দেখানোর কৌশল!
- কিভাবে আপনার প্রথম React কম্পোনেন্ট লিখবেন
- কখন এবং কিভাবে একাধিক কম্পোনেন্ট নিয়ে কাজ করবেন
- কিভাবে JSX ব্যবহার করে জাভাস্ক্রিপ্টে মার্কআপ যোগ করবেন
- কিভাবে JSX-এ কারলি ব্রাকেট ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি লিখবেন
- কিভাবে কম্পোনেন্টে প্রপস পাস করবেন
- কিভাবে শর্তসাপেক্ষে কম্পোনেন্ট রেন্ডার করবেন
- কিভাবে একাধিক কম্পোনেন্ট একসাথে রেন্ডার করবেন
- কিভাবে কম্পোনেন্টকে পিউর রেখে বিভ্রান্তিকর বাগ এড়াবেন
🚀 React Bangla কমিউনিটি
যদি আপনি React, Next.js, Redux, TypeScript এর মতো মর্ডান ফ্রন্টএন্ড টেকনোলজিতে আগ্রহী হন, তাহলে আমাদের Discord সার্ভার এ জয়েন করুন।
🎉 এখনই জয়েন করুনআপনার কম্পিউটারে পরিবেশ তৈরি করুন
React ও Next.js Developer হওয়ার জন্য কম্পিউটারে প্রফেশনাল পরিবেশ তৈরি করুন। Node.js, VS Code, Extensions, Git, Snippets, Package Manager, Tailwind CSS এবং প্রোডাক্টিভিটি হ্যাকস সহ ২০২৬ সালের সবচেয়ে আপডেটেড টিউটোরিয়াল।
Your First React Component | তোমার প্রথম রিয়্যাক্ট কম্পোনেন্ট
React কম্পোনেন্ট কী, কীভাবে এটি তৈরি করতে হয় এবং UI তৈরির বিল্ডিং ব্লক হিসেবে কীভাবে কাজ করে, তা শিখুন। আপনার প্রথম কম্পোনেন্ট তৈরি করুন এখনই!