React Bangla Logo
Reactবাংলা

Prisma Tutorial

ধাপে ধাপে বাংলায় Prisma শিখুন — বেসিক থেকে অ্যাডভান্সড প্যাটার্ন পর্যন্ত।

এই সিরিজে আমরা আলোচনা করব — Prisma দিয়ে কীভাবে Node.js/Next.js প্রজেক্টে ডেটাবেজ ম্যানেজ করতে হয়, একদম বেসিক সেটআপ থেকে শুরু করে প্রোডাকশন-রেডি migration workflow পর্যন্ত। আমরা শুরু করব schema.prisma দিয়ে, তারপর শিখব relations, migration command, seeding — এইভাবে ধাপে ধাপে নিচের টেবিলের টপিকগুলো নিয়ে আলোচনা করব।

কেন Prisma শিখবেন?

Raw SQL query লিখে ডেটাবেজের সাথে কাজ করা সহজ না — বানান ভুল, type mismatch, relation ভুলে যাওয়া, এসব common সমস্যা। Prisma একটা type-safe ORM, যেটা আপনার schema থেকে অটোমেটিক Client জেনারেট করে দেয়, VS Code-এ autocomplete পাওয়া যায়, আর migration দিয়ে ডেটাবেজ history ট্র্যাক করা যায়।


Table 1: Prisma Tutorial-এর টপিকসমূহ

পৃষ্ঠাকী শিখবেন
SetupPrisma ইনস্টল করা, PostgreSQL/Supabase কানেক্ট করা, প্রথম schema.prisma ফাইল বানানো
Schema BasicsModel, field type, id, default value — schema লেখার নিয়মকানুন
RelationsOne-to-one, one-to-many, many-to-many রিলেশন কীভাবে ডিফাইন করবেন
Migration Commandmigrate dev, migrate deploy, migrate status — প্রতিদিনের migration ওয়ার্কফ্লো
Seedingডামি/স্টার্টার ডেটা দিয়ে ডেটাবেজ প্রি-ফিল করা
Supabase + PostgreSQLSupabase-এ Prisma কানেক্ট করা, pooler URL, প্রোডাকশন ডিপ্লয়মেন্ট

চলুন শুরু করি Setup সেকশন দিয়ে — প্রথমে একটা প্রজেক্টে Prisma ইনস্টল করে দেখি।

On this page